শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে র‌্যাবের হাতে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ তিনজন গ্রেফতার

যশোর প্রতিনিধি: [২] র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার ১২ আগষ্ট বিকেলে অভিযান চালিয়ে বেনাপোল কাস্টমস অফিসের সামনে থেকে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে।

[৩] এরা হচ্ছে, যশোর বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামের রুহুল আমীনের ছেলে উজ্জল হোসেন, একই থানার গয়রা গ্রামের মিজানুর রহমানের ছেলে শামীম হোসেন ও শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শামছুজ্জামান বিশ^াসের ছেলে কামরুজ্জামান সুমন।

[৪] র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩ টায় গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন কাস্টমস অফিসের সামনে থেকে ৩ আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি খয়েরি রঙের খাম উদ্ধার করে। খামের মধ্যে ৯৬৪ টি জাল স্ট্যাম্প পাওয়া যায়। তাতে বাংলাদেশ কোর্ট ফি লেখা ছিলো।

[৫] উদ্ধারকৃত কোর্ট ফি’র মূল্য ১৯ হাজার ২শ’ ৮০ টাকা। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে তারা গোপনে জাল রেভিনিউ স্ট্যাম্প ব্যবসার সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়