শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘আমাদের নতুন সময়’ এর সম্পাদক হলেন নাসিমা খান মন্টি

ফাহমিদা তিশা: [২] এ পত্রিকার সম্পাদক হিসেবে তাকে ৯ আগস্ট ছাড়পত্র দেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট। এতদিন তিনি পত্রিকাটির প্রধান সম্পাদক ছিলেন।

[৩] নাসিমা খান মন্টি ২০০৪ সালে আমাদের সময়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি পত্রিকাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আমাদের সময় ডটকম এবং ২০১৮ সালের অক্টোবরে তিনি আমাদের অর্থনীতির সম্পাদক হন। তিনি ডেইলি ‘আওয়ার টাইম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক। ২০১০ সালে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিউজ রুম এডিটর ছিলেন।

[৪] তিনি বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এডিটরস গিল্ড, বাংলাদেশের সদস্য।

[৫] নাসিমা খান মন্টি দেশে-বিদেশে গণমাধ্যম বিষয়ক অনেক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশ নিয়েছেন। ভ্রমণ করেছেন ২১টি দেশ।

[৬] তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে; ঢাকা বিশ্ববদ্যালয়ের উইমেন্স স্টাডিজ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে লেখাপড়া করেছেন।

[৭] তার স্বামী নাঈমুল ইসলাম খান বাংলাদেশের প্রথিতযশা সম্পাদক। তাদের বড় মেয়ে লাবিবা নাঈম খান, মেজো মেয়ে যূলিকা নাঈম খান এবং ছোট মেয়ে আডিভা নাঈম খান। সম্পাদনা: সিরাজুল ইসলাম

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়