শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিব কেল্লা প্রকল্পের অগ্রগতি দেখতে সাব-কমিটি গঠন

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৯ম বৈঠক কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

[৩] বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন।

[৪] বৈঠকে বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসকের মাধ্যমে যে বরাদ্দ দেয়া হয়, তার অনুলিপি অত্র এলাকার জনপ্রতিনিধিদের দেয়ার সুপারিশ করা হয়। এছাড়াও এ বিষয়ে জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সভা আয়োজন করতে কমিটি সুপারিশ করে।

[৫] বৈঠকে মুজিব কেল্লা প্রকল্পের অগ্রগতি ও সর্বশেষ অবস্থা খতিয়ে দেখার জন্য মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন জুয়েল আরেং ও মুজিবুর রহমান চৌধুরী। এছাড়াও প্রতিটি প্রকল্পের সময়সীমা, অগ্রগতি ও প্রকল্প বিষয়ক যাবতীয় তথ্যাবলী পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। কমিটি পূর্ববর্তী বৈঠকে গ্রামীণ অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য চল্লিশ দিনের কর্মসূচী প্রকল্পে একজন শ্রমিকের দৈনিক মজুরি দুইশত টাকা হতে ন্যূনতম পাঁচশত টাকায় নির্ধারণ করার যে সুপারিশ করা হয়েছিল তা পুনরায় অর্থ বিভাগকে বিবেচনা করার জন্য সুপারিশ করে।

[৬] বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর সচিব ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থতি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়