শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের প্রভাবে হওয়া ক্ষতি পূরণ সম্ভব নয়, তবে আগামীতে যেন ক্ষতি না হয় সেই পরিকল্পনা চলছে : বিমান এমডি

লাইজুল ইসলাম : [২] দেশের বিমান সংস্থা বিশাল ক্ষতির মুখে। কোভিড পরিস্থিতিতে যাতে ক্ষতি আরও না বাড়ে সেই চেষ্টাই করছেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন।

[৩] কত টাকা ক্ষতির মুখে পড়েছে বিমান তার কোনো নির্ধারিত হিসেব নেই। কারণ প্রতিদিন ক্ষতির পরিমান বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, কোভিড কালে বিমান প্রায় এক হাজার পাঁচশো কোটি টাকা ক্ষতির মুখে। টিকিট ফেরত, যাত্রা বাতিল, কার্গোর আয় কমে যাওয়া মিলিয়ে ক্ষতির পরিমান আরও বেশি হতে পারে।

[৪] মোকাব্বির হোসেন আরও বলেন, উড়োজাহাজের ক্ষতি কিছুটা কাঁচা পণ্যের মতো। কাঁচা পণ্য পচে গেলে যেমন আর ক্ষতি পোষানো যায় না। তেমনি এই ক্ষতিও পূরণ করা আর সম্ভব না। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি ক্ষতি কমানো।

[৫] তিনি আরও বলেন, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিনটি বিমান দিবে কানাডিয়ান কোম্পানি। অনেকে লিখেছেন পাঁচটি। এটা ভূল তথ্য। এগুলো আসলে আমাদের রুট কিছুটা বাড়বে। যাত্রী সেবাও বৃদ্ধি পাবে। এসব দিয়ে বিমানের আয় বাড়বে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়