শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে সিনিয়র-জুনিয়ার নিয়ে তর্ক বিতর্কে সংঘর্ষ

আরিফুর রহমান: [২] মাদারীপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮ জন। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার পাকদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে থানতুলী এলাকার তুষার সরদারের সাথে পাশের পাকদী এলাকার মিঠুন খলিফার সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে দুইপক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৮ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

[৫] মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়