শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তরুণ প্রজন্ম যথেষ্ট স্থিতিশীল এবং কর্মমুখী: জাতিসংঘ মহাসচিব

কূটনৈতিক প্রতিবেদক : [২] মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেন, অনিয়ম, বৈষম্যের বিরুদ্ধে তারা যথেষ্ট সোচ্চার।

[৩] জলবায়ু, বর্ণবাদ ও লিঙ্গ সমতার বিরুদ্ধে তারা আন্দোলন করছেন এবং তারাই টেকসই বিশ্বের বাহক।

[৪] এই প্রজন্মের সম্ভাবনার পূর্ণ ব্যবহারের জন্য তরুণদের অন্তর্ভুক্তি, অংশগ্রহণ, সংগঠন এবং উদ্যোগগুলোতে অনেক বেশি বিনিয়োগ করা প্রয়োজন।

[৫] কোভিড-১৯ সাড়া প্রদানে তরুণরা প্রথম সারিতে কাজ করছেন। অনেক যুব মহিলা ন্যায়বিচার এবং জলবায়ু সংক্রান্ত আন্দোলনের প্রথম সারিতে রয়েছেন।

[৬] কোভিডের জন্য একটি প্রজন্মের মৌলিক গঠন বিপন্ন হয়ে পড়েছে।

[৭] তরুণ শরণার্থী, বাস্তুচ্যুত ব্যক্তি, যুব মহিলা ও বালিকা এবং অন্যান্য ব্যক্তি যারা সংঘাত বা দুর্যোগে আক্রান্ত তাদের ঝুঁকি আরও তীব্র আকার ধারণ করেছে।

[৮] কেউ পারিবারিক সহিংসতা, পারিবারের দায়িত্ব, খাদ্য সংকট ও শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

[৯] তরুণদের সুরক্ষা, মর্যাদাবোধ এবং সুন্দর জীবন উপভোগ করার সুযোগ প্রদান এবং তাদের সম্ভাবনার পরিপূর্ণতায় অবদান রাখার জন্য বিশ্বজুড়ে সকল নেতাদের প্রতি আহবান জানান জাতিসংঘ মহাসচিব। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়