শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে গত জুলাই মাসে ধর্ষণের শিকার হয়েছে ১০৭ জন নারী ও শিশু

জেরিন আহমেদ: [২] মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি দেশের ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ঘটনার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।

[৩] প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জুলাই মাসে নির্যাতনের শিকার হয়েছে মোট ২৩৫ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ১০৭ জন। আবার গণধর্ষণের শিকার ১৪ জন। ১০৭টি ধর্ষণের ঘটনার মধ্যে শিশুই ছিল ৭২ জন। এই এক মাসে ধর্ষণের পর হত্যা করা হয় তিনজনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৯জনকে। জুলাই মাসে শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনজন নারী। নারী অপহরণের ঘটনা মোট পাঁচটি। বিভিন্ন কারণে হত্যা করা হয় ৪৬ জন নারী ও কন্যাশিশুকে।

[৪] নির্যাতনের ধরণ : যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৫ জন। এর মধ্যে সাতজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। নির্যাতনের শিকার হয় ছয়জন গৃহপরিচারিকা। শারীরিক নির্যাতনের শিকার চারজন। বিভিন্ন নির্যাতনের কারণে ১০ জন আত্মহত্যা করতে বাধ্য হন এবং আত্মহত্যার প্ররোচণার শিকার দুইজন।

[৫] এ ছাড়া রহস্যজনক মৃত্যু হয়েছে ১৮ জনের এবং বাল্যবিয়ের শিকার পাঁচজন। সাইবার ক্রাইমের শিকার পাঁচ কন্যাশিশু। সূত্র; বিডি নিউজ, সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়