শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় মাদ্রাসা থেকে দুই ছাত্র নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি: [২] গত ৯ অগাস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সাথে বের হয়ে তারা আর ফিরে আসেনি। এািদকে, নিখোঁজ হওয়া দুই ছাত্রের সন্ধানের দাবিতে থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার।

[৩] নিখোঁজ হওয়া ছাত্ররা হলো, শহরের খড়িবিলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাহাতুল ইসলাম শাওন(১২) ও কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর এলাকার আইয়ুব হোসেনের ছেলে ইমামুল হোসেন (১৩)।

[৪] গতকাল সোমবার (১০ অগাষ্ট) শাওনের বাবা জাহাঙ্গীর হোসেন ও আজ মঙ্গলবার (১১ অঅগষ্ট) ইমামুলের চাচা আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরী নং- ৪৪০ ও ৪৭৩।

[৫] সাধারন ডায়েরি সূত্রে জানা যায়, মাদ্রাসা ছাত্র রাহাতুল ইসলাম শাওন ও ইমামুল হোসেন বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসায় হেফজো বিভাগে পড়াশোনা করে। গত ৯অগাস্ট ২০২০ তারিখ বেলা ১১ টার সময় তারা উক্ত মাদ্রাসা থেকে বের হয়ে আর মাদ্রাসায় ফিরে আসেনি। বাড়িতেও যায়নি তারা। তাদের স্বজনরা ভিভন্ন স্থানে ও আত্মীয়ের বাড়ীতে খোঁজখবর নিয়েও তাদের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।

[৬] নিখোঁজ শাওনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি। পরনে সাদা রঙের পাঞ্জাবি। এছাড়া ইমামুল হোসেনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়