শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে নেশা জাতীয় ট্যাবলেটসহ গ্রেফতার ১

মো. ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: [২] রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপ্লব রায় (৪৫) নামের এক ওষুধের দোকানী গ্রেফতার হয়েছে।

[৩] সোমবার রাতে র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি টিম রাজবাড়ী বাজারের মুজিব বিল্ডিংয়ের বিপরীতে অবস্থিত ব্রাদার্স মেডিকেল হল নামক ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৪৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিপ্লব রায় ওই ওষুধের দোকানের অংশীদারী মালিক এবং রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের গোপাল রায়ের ছেলে। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ র‌্যাব তাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

[৪] উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে বাংলাদেশী একটি ওষুধ কোম্পানীর উৎপাদিত ট্যাপেন্টাডল ট্যাবলেটটি মাদকসেবীরা ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর ওষুধটি নিষিদ্ধ করা না হলেও ফার্মেসীগুলোতে বিক্রি না করার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়