শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুশীলনের চেয়ে রোমাঞ্চকর ছিল আগের দিন ব্যাগ গোছানো: সৌম্য

নিজস্ব প্রতিবেদক: [২] মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন সৌম্য সরকার। করোনাকালে বিসিবি’র ব্যবস্থাপনায় প্রথম ধাপের ব্যক্তিগত অনুশীলন করেননি বাঁহাতি এই ক্রিকেটার।

[৩] ৮ আগস্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের অনুশীলনে তিনি আজ যোগ দিলেন। রানিংয়ের পাশাপাশি জিম ও ব্যাটিং সেশনেও ঘাম ঝরিয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

[৪] দীর্ঘদিন পর অনুশীলনের আগের দিন ব্যাগ গোছানো থেকে শুরু করে অনুশীলন পর্যন্ত পুরো সময়টাই রোমাঞ্চকর বলে মন্তব্য করেন এই ব্যাটসম্যান।

[৫] সৌম্য বলেন, ‘অনুশীলনের চেয়ে রোমাঞ্চকর ছিল আগের দিন ব্যাগ গোছানো। কত দিন পর নিজের কাজটা করতে পারছি-এই অনুভূতি অন্য রকম। মাঠের মানুষ মাঠে না থাকতে পারলে কীভাবে ভালো লাগে! বসে থাকা আমার জন্য খুবই কষ্টদায়ক অভিজ্ঞতা।’

[৬] মাঠের ক্রিকেটে নিজের ছন্দ নিয়ে সৌম্য জানান, ‘বিরতির আগে খুব ভালো ছন্দেও ছিলাম। ছন্দে থাকা অবস্থায় থেমে যাওয়া সব সময় কষ্টদায়ক। এখনো খেলা শুরু হয়নি। চেষ্টা করব যেখানে থেমেছি, সেখান থেকেই শুরু করতে। নতুন শুরুটা ভালো হোক, এটাই আশা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়