শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি

শাহ জালাল, নারায়ণগঞ্জ: [২] সোনারগাঁ উপজেলার তাতুয়াকান্দি গ্রামের এক প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকািতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ঘরের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায়কোটি ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

[৩] এলাকাবাসী সূত্রে জানান, প্রবাসী রবিনের বাড়িতে নৌকা যোগে ১০-১৫ জনের একটি ডাকাতদল হানা দেয়। ডাকাতরা রবিনের বিডিংয়ের কেচি গেইট ও দুটি দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রবিনের স্ত্রী ও তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে আলমারীতে থাকা নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ও ৬ভরি স্বর্ণাংকার দুটি স্মার্টফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

[৫] এরপর রবিনের বড় ভাই নুরা মিয়ার ঘরে ডাকাতির চেষ্টা করলে নুরা মিয়ার ছেলে সাব্বির বাধা দিলে ডাকাতরা তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় সাব্বিরের ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে আহত সাব্বিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৬] খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শরীফ ও সেকেন্ড অফিসার পংকজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়