শিরোনাম
◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ ◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌরভ গাঙ্গুলি আমার ক্যারিয়ারের সেরা প্রতিদ্বন্দ্বী: শোয়েব

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটের মাঠে ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ এক লড়াই। যখনই দুটি দল একে অপরের বিপক্ষে খেলত, ভক্তরা তাদের টেলিভিশন সেটগুলোর সামনে যেন শেকড় গেড়ে বসে পড়তো দুর্দান্ত ক্রিকেটীয় লড়াই উপভোগের জন্য।

[৩] দলের লড়াইয়ের সঙ্গে সঙ্গে লড়াই চলতো খেলোয়াড়দের ভেতরেও। শোয়েব আখতার বনাম শচীন টেন্ডুলকার। ওয়াসিম আকরাম বনাম সৌরভ গাঙ্গুলি। সাঈদ আনোয়ার বনাম জহির খান। অনিল কুম্বলে বনাম ইনজামাম-উল-হক। বীরেন্দ্র শেবাগ বনাম ওয়াকার ইউনিস।

[৪] ক্রিকেট এই দুই দলের প্রতিদ্ব›দ্বীতা আর তীব্র হয়ে উঠেছিল যখন সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হিসেবে ভারত দলের দায়িত্ব নেন। গাঙ্গুলি যখন অধিনায়কের ভূমিকা নিয়েছিলেন, তখন তিনি নিজের দলের মধ্যে কখনও কখনও হতাশ হয়ো না মনোভাব নিয়ে আসেন। আর এমনটার কারণেই সাবেক এই অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার।

[৫] সম্প্রতি নিজের ইন্সটাগ্রামের এক পোস্টে সৌরভের বেশ প্রশংসা করেছেন কিংবদন্তি এই পেসার। জানিয়েছেন সৌরভ দুর্দান্ত অধিনায়ক হবার পাশাপাশি তার (শোয়েব) ক্যারিয়ারে পাওয়া সেরা প্রতিদ্বন্দ্বী।

[৬] শোয়েব বলেন, আমি যেকোনো প্রতিপক্ষকে স্বাগত জানিয়েছি, কারণ আমি এর ভেতর দিয়ে লড়াই দেখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমার সবচেয়ে শক্ত প্রতিদ্ব›দ্বী ব্যক্তিটি হলেন সৌরভ গাঙ্গুলি। তিনি কেবল শক্ত প্রতিদ্ব›দ্বীই নন, দুর্দান্ত অধিনায়কও। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছি আমি, যা কিনা ছিল দুর্দান্ত এক অভিজ্ঞতা। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ