শিরোনাম
◈ ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের ◈ থামছে না শ্রমিক আন্দোলন, গভীর সংকটের মুখে পোশাকশিল্প ◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার কক্সবাজারে পুলিশ হেফাজতে ‘ইয়াবা ব্যবসায়ী’র মৃত্যু

জেরিন আহমেদ: [২] তবে পুলিশের দাবি আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ আগস্ট) সকালে মারা যান তিনি। নিহত নবী হোসেন (৩৮) সদরের বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শক্কুরের ছেলে।

[৩] এর আগে সোমবার দুপুরে খুচরা ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাকে আটকের চেষ্টা করলে সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন। পরে তাকে ধাওয়া করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এ সময় তার শরীর তল্লাশি করে ধারালো অস্ত্র (ছুরি), নগদ ১ লাখ ২৮ হাজার টাকা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

[৪] ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান বলেন, স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেয়। সদর থানার এসআই অঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম অহত ওই ইয়াবা ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যান। তখন সে সুস্থ ছিল বলে জেনেছি।

[৫] সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, এক ইয়াবা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে আটক করে রাখার খবর পেলে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। সকালে সে অসুস্থবোধ করলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৬] তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সূত্র : সময় নিউজ

  • সর্বশেষ