শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবিভক্ত হিন্দু যৌথ পরিবারের সম্পত্তিতে পুত্র ও কন্যা সম অংশীদার : ভারতের সুপ্রীম কোর্ট

লিহান লিমা: [২] মঙ্গলবার এক রায়ে ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলেছেন, একজন পুত্র বিবাহিত হলেও সে পুত্রই থাকে, একজন সন্তান সবসময়ই সন্তান, একজন কন্যা সবসময়ই কন্যা। এবার বাবা জীবিত থাকেন কিংবা না থাকেন। এনডিটিভি

[৩] শীর্ষ আদালতের এই ব্যাখ্যা অনুযায়ী ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকারী (সংশোধিত) আইন মোতাবেক অভিভাবকের সম্পত্তিতে পুত্রের মতেই কন্যার স্বীকৃত অধিকার থাকবে। বাবা যদি সেই সংশোধনী আইন প্রণয়নের আগেও মারা যান, তাহলেও পুত্র ও কন্যার সম অধিকার প্রযোজ্য হবে। পাশাপাশি সুপ্রিমকোর্ট এ সম্পর্কিত মামলাগুলো ৬ মাসের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

[৪] এর আগে একাধিক মামলায় আদালত রায় দিয়েছিলো ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর যদি বাবা এবং মেয়ে দু’জনেই জীবিত থাকেন, তবেই বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ ২০০৫ সালের পূর্বে বাবার মৃত্যু হলে কন্যা সম্পত্তির ভাগ পাবে না।

[৫] প্রাচীন হিন্দু আইন অনুযায়ী হিন্দু যৌথ পরিবারে কন্যা সম্পত্তির উত্তরাধীকারী নন। ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকাার আইনেও বাবার সম্পত্তিতে কন্যার অধিকার দেয়া হয় নি। ২০০৫ সালে এতে সংশোধনী এনে কন্যাকে সম্পত্তির অধিকার দেয়া হলেও ২০১৫ সালে এক রায়ে তৎকালীন বিচারপতি অনিল দাভে বলেছিলেন, ২০০৫ সালের পূর্বে বাবার মৃত্যু হলে কন্যার সম্পত্তির ভাগ পাবে না। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ