শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব-আমিরাতে আইপিএলের অনুমিত দিলো ভারত সরকার

স্পোর্টস ডেস্ক: [২] বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অবশেষে সংযুক্ত আরব-আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসর শুরুর অনুমতি পেয়েছে। ভারতের সরকার দেশের বাইরে আইপিএলের জন্য অনুমতি দিয়েছে।

[৩] সোমবার নরেন্দ্র মোদীর সরকার দেশের বাইরে আইপিএল আয়োজনের অনুমতি দেয় বিসিসিআইকে। ২০২০ মৌসুমের আইপিএল তাই সংযুক্ত আরব-আমিরাতেই হচ্ছে। বিসিসিআই চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বিষয়টি নিশ্চিত করেছে।

[৪] গত মার্চে আইপিএলের তেরতম আসর শুরুর কথা ছিলো। কিন্তুু করোনাভাইরাসের কারণে ভারতীয় বোর্ড নির্ধারিত সময়ে আইপিএল শুরু করতে পারেনি। আগামি অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ এবং এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের কথা ছিলো। কিন্তুু আইসিসি বিশ্বকাপ পিছিয়ে দিয়েছে এক বছর। এসিসি বাতিল করেছে এশিয়া কাপ ক্রিকেট।

[৫] সূচি ফাঁকা থাকায় বিসিসিআই তাই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় ওই সময়ে। কিন্তুু করোনাভাইরাসের কারণে নিজ দেশে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজন করা সম্ভব হলো না।

[৬] করোনাভাইরাস পরিস্থিতি আরব-আমিরাতে নিয়ন্ত্রণে থাকায় এবং দুই দেশের সরকার অনুমতি দেওয়ায় অবশেষে মাঠে গড়াচ্ছে আইপিএলের চলমান মৌসুমের আসর।

[৭] আগামি ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পযর্ন্ত সংযুক্ত আরব-আমিরাতের তিনটি শহর শারজাহ, আবু দাবি ও দুবাইয়ে হয়ে আইপিএলের এবারের আসর। তবে দর্শকরা মাঠে বসে খেলার সুযোগ পাবেন কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি। ৩০-৫০ ভাগ দর্শকের হয়তো মাঠে বসে খেলার অনুমতি মিলতে পারে।
-জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়