শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৬৪ ডলার

সাইদ রিপন: [২] সদ্য সমাপ্ত অর্থবছরে (২০১৯-২০) শেষে দেশের মানুষের আয় বেড়েছে ১৫৫ ডলার। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বর্তমানে বার্ষিক আয় এক লাখ ৭৫ হাজার ৪৪০ টাকা। আগের অর্থবছরে বার্ষিক আয় ছিল ১ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। এক্ষেত্রে সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের একজন নাগরিক মাসে গড়ে ১৪ হাজার ৬২০ টাকা আয় করেন।

[৩] মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও মাথাপিছু আয়ের নয় মাসের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। বিবিএসের প্রকাশিত রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।

[৪] বর্তমানে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ। মোট জনসংখ্যার ৮ কোটি ২৪ লাখ পুরুষ এবং নারী ৮ কোটি ২২ লাখ। করোনাকালেও এক বছরের ব্যবধানে মাসিক আয় বেড়েছে এক হাজার ৯৭ টাকা।

[৫] রিপোর্টে বলা হয়েছে, করোনা ভাইরাস সংকটে প্রবৃদ্ধি কমলেও মাথাপিছু আয় বেড়েছে। ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১৫ শতাংশ এবং মাথাপিছু আয় ছিল এক হাজার ৯০৯ ডলার। ২০১৭-১৮ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ এবং মাথাপিছু আয় ছিল এক হাজার ৭৫১ ডলার। এছাড়া ২০১৬-১৭ অর্থবছরে ৭ দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল এবং মাথাপিছু আয় হয়েছিল এক হাজার ৬১০ ডলার। করোনা সংকটেই জিডিপি প্রবৃদ্ধি কম হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়