শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপার সেমিফাইনালে ইন্টারমিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] ২০১০ সালের পর এই প্রথম ইউরোপা লিগের সেমিফাইনালে পৌছালো ইন্টার মিলান। রুমেলো লুকাকুর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়েছে নারাজ্জুরিরা।

[৩] এদিকে একই রাতে অতিরিক্ত সময়ের গোলে কোপেনহেগেনকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে মাঠে নেমে ইউরোপার সেমিফাইনালে নাম লেখায় ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড।

[৪] সর্বশেষ ২০১০ সালে সাবেক কোচ হোসে মরিনহোর সেসময়ের শিষ্য দিয়েগো মিলিতাওয়ের গোলে সেমির মুখ দেখেছিল ইন্টার। শুধু কি তাই, সেবার স্বঘোষিত স্পেশাল ওয়ানের অধীনে ট্রেবল জয়ের কৃতিত্ব গড়েছিল ইতালিয়ান জায়ান্টরা।

[৫] আর এবার অ্যান্তোনিও কন্তের আছে নিজস্ব গোলস্কোরার, লুকাকু। এই বেলজিয়ান ফরোয়ার্ড ইউরোপা লিগ অথবা উয়েফা কাপের টানা ৯ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন।

[৬] এদিকে কোপেনহেগেন ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে ১-০ ব্যবধানে জয় পাইয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। গত শীতকালীন দলবদলে ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখার পর ম্যানইউর জার্সিতে এই নিয়ে ১১ গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। - গোল ডটকম

 

  • সর্বশেষ