শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বছর বাতিল হতে পারে পিইসি-জেএসসি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট : [২] বাতিল হতে পারে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল হতে পারে।

[৩] করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে চলতি বছর পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা আসতে পারে সহসাই। সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

[৪] মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছর পিইসি-জেএসসি সমাপনী পরীক্ষা না হলেও বার্ষিক পরীক্ষা নেয়া হবে। আগামী মাস থেকে নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্য শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে ‘অটো-পাস’ দিয়ে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উঠানো হবে। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়