শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিহ্যাব সহ-সভাপতির পদত্যাগ, ৩টি ডেভেলপার কোম্পানি বহিষ্কার

সুজিৎ নন্দী : [২] সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্র্যকলাপে যুক্ত থাকায় ৩টি ডেভেলপার কোম্পানিকে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৪তম সভায় এই তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে রিহ্যাব থেকে বহিস্কার করা হয়।

[৩] পাশাপাশি দীর্ঘদিন রিহ্যাবের নাম ভাঙ্গিয়ে অনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়াকে সতর্কতা করা হলেও তা মানেননি। সভায় চাপের মুখে রিহ্যাব পরিচালনা পর্ষদের সহ সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া পদত্যাগ করেন। এছাড়া লিয়াকত আলী ভূঁইয়ার কোন আবাসন ব্যবসা ছিলো না।

[৪] বহিষ্কার ৩টি ডেভেলপার কোম্পানিগুলো হচ্ছে এমবিকে বিল্ডার্স লিমিটেড, এসএসআরএম ডেভেলপার্স লিমিটেড, দিপ্তি আবাসন লিমিটেড। রিহ্যাব থেকে বহিষ্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সীল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ ‘রিহ্যাব সদস্য’ পরিচয়ে কোথাও কোন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়