শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুজন কৈরী : [২] চট্টগ্রামের ডবলমুরিংয়ের হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম (৫৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো. উপঅঞ্চল। এছাড়া পৃথক অভিযান চালিয়ে ফিরিঙ্গি বাজার এলাকা থেকে মো. মনির উদ্দীন (২৬) নামের অপর একজনকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

[৩] চট্টগ্রাম মেট্রো. উপঅঞ্চলের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, সোমবার দুপুরের দিকে আবুল কালামের নিজ বসত ঘরে মাদক বিরোধী অভিযানটি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। আবুল কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

[৪] রাশেদুজ্জামান আরও জানান, সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালীর ব্রিজঘাট রোডের ফিরিঙ্গি বাজার থেকে মাদক ব্যবসায়ী মনিরকে ৩০০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

[৫] আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়