শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হকি ক্যাম্পেও করোনার হানা, আক্রন্ত ২ খেলোয়াড়

রাহুল রাজ: [২] বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পর এবার হকি দলেও হানা দিয়েছে করোনাভাইরাস। অন‚র্ধ্ব-২১ দলের ক্যাম্পের ১৬ জন খেলোয়াড়ের মধ্যে রাকিবুল হাসান ও ওবায়দুর রহমান-এই দুই জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা স্বীকার করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

[৩] এএইচএফ অন‚র্ধ্ব-২১ ওয়ার্ল্ড কোয়ালিফাইং রাউন্ডকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত¡াবধানে সোমবার বঙ্গবন্ধু ঘাঁটিতে অন‚র্ধ্ব-২১ দলের ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

[৪] ২০ জন নিয়ে ক্যাম্প শুরুর কথা ছিল। প্রথম দিনে আসা ১৬ জনের মধ্যে দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

[৫] “দুজন খেলোয়াড়ের রিপোর্ট পজিটিভ এসেছে। বিমানবাহিনীর তত্ত¡াবধানে দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি ১৪ জন নিয়ে ক্যাম্প শুরু করা হবে। অন্য চার জন পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী ক্যাম্পে যোগ দিতে পারবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়