শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাকে কেন্দ্রের অনুরোধ, সীমান্ত পেরোনোর অনুমতি দেওয়া হোক বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের

ডেস্ক রিপোর্ট : ফের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর্জি জানাল কেন্দ্র সরকার। মার্চ মাসে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই পড়শি দেশ বাংলাদেশে আটকে পড়ছেন প্রায় ২,৬৮০ ভারতীয়। তাঁদের পশ্চিমবঙ্গের সীমানা পেরোনোর অনুমতি দেওয়ার জন্যে রাজ্য সরকারকে রবিবার ফের অনুরোধ করেছে কেন্দ্র সরকার। এই একই অনুরোধ কয়েক সপ্তাহ আগেও করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। বাংলাদেশ থেকে সড়কপথে পশ্চিমবঙ্গে ঢোকার মোট ৬টি পয়েন্ট রয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামী রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে লেখা চিঠিতে অনুরোধ করেছেন, ‘ঢাকায় ভারতের হাই কমিশনের তরফে আবার জানানো হয়েছে প্রায় ২,৩৯৯ জন ভারতীয় বাংলাদেশ থেকে ভারতে ফেরার অনুরোধ জানিয়েছেন পেট্রোপোল-বেনাপোল ইনটিগ্রেটেড চেকপোস্টে দিয়ে এবং ২৮১ জন দেশে ফিরতে চান ফুলবাড়ি-বাংলাবন্ধ সীমান্ত দিয়ে।’ একই সঙ্গে সেই চিঠিতে জানানো হয়েছে, এই সব মানুষ খুবই কষ্ট করে দিন কাটাচ্ছেন। কখনও স্কুলের বারান্দায় আবার কখনও খোলা মাঠে রাত কাটাতে হচ্ছে তাঁদের। এঁদের মধ্যে সিংহভাগই হয় অদক্ষ কিংবা আধাদক্ষ শ্রমিক। বাংলাদেশে গিয়েছিলেন কোনও আত্মীয়র কাছে।

কেন্দ্রের এই আর্জি খতিয়ে দেখছে রাজ্য সরকার। তবে রাজ্যের তরফে জানানো হয়েছে, সীমান্ত পেরিয়ে এই সব নাগরিক পশ্চিমবঙ্গে পা রাখার পরই তাঁদের সব নিয়ম মেনে কোভিড পরীক্ষা করানোর দায়িত্ব কেন্দ্রের। কোনও একজনও যাতে পরীক্ষা না করিয়ে ট্রেনে উঠতে না পারেন তা কেন্দ্রকে নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে বিভিন্ন দিক নিয়ে কেন্দ্র ও রাজ্যের আলোচনা চলছে।

শুধুমাত্র রাজ্য সরকার নয়, বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা দেশে ফেরার পর তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্যে রেলকে বিশেষ ট্রেন চালু করার জন্যেও অনুরোধ করেছে বিদেশ মন্ত্রক।

অন্যদিকে, সোমবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ২২,০৫,০৭৫। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৬,৩৪,৯৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫,৩৫,৭৪৪ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৯.৩৩%। গত ২৪ ঘণ্টা সেরে উঠেছেন ৫৪,৮৫৯ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪,৩৮৬। মৃতের হার ২.০০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৪,৭৭,০২৩ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২.৪৫ কোটি মানুষের।

 

  • সর্বশেষ