শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিসি ও প্রো-ভিসির শূন্যপদ পূরণে নাম চাইলো মন্ত্রণালয়

বাশার নুরু : [২] অনেক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারের পদ শূন্য রয়েছে। শিগগিরই এসব শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

[৩] এই লক্ষ্যে ৩১ আগস্টের মধ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ১০ শতাংশ সিনিয়র প্রফেসরদের নামের তালিকা ও জীবন বৃত্তান্ত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহবান জানিয়েছেন।

[৪] মন্ত্রী রোববার (৯ আগস্ট) দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের শূন্যপদ পূরণের ব্যবস্থা নেওয়া সংক্রান্ত এক ভার্চ্যুয়াল মিটিংয়ে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিংয়ে যুক্ত ছিলেন।

[৫] শিক্ষামন্ত্রী আগামী ১০ সেপ্টেম্বরে মধ্যে যে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে সে সব শূন্য পদে নিয়োগের জন্য নাম প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান। এই সময়ের মধ্যে তালিকা পাঠাতে না পারলে মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি মিটিংয়ে জানান। বর্তমানে দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির পদ শূন্য রয়েছে।

[৬] অন্যদিকে দেশের ১৯টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ৮৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ শূন্য রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়