শিরোনাম
◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ◈ ৯ তরুণ হত্যার ঘটনায় মামলার অভিযোগ গঠন শুনানি আজ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দূষণমুক্ত পরিবেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই: মাঈনুল হোসেন খান নিখিল

সমীরণ রায়: [২] আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে যুবলীগ। তিন মাসের মধ্যে ৫০ লাখ গাছ লাগাবে সংগঠনটি। ইতোমধ্যে লক্ষ্য পুরণে কাজ করছে যুবলীগ।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে যুবলীগ বদ্ধপরিকর। নেত্রীর নির্দেশনা মোতাবেক যুবলীগের প্রতিটি কর্মী ৩টি করে গাছ লাগাবেন।

[৪] নিখিল বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি নামক দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো দুযোর্গে তারা জনগণের পাশে দাড়ায়নি। করোনা সংকট ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কোথাও দাঁড়ায়নি তারা। এতে আবারও প্রমান হয়েছে বিএনপির রাজনীতির জনগনের নয়, নিজেদের ভাগ্য বদলের।

[৫] রোববার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে ডেমরা থানার ৭০ নং ওয়ার্ড, আমুলিয়া মডেল টাউন ও যাত্রাবাড়ী থানার ৫০ নং ওয়ার্ডে ওয়াবদা কলনিতে গাছ লাগানো কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

[৬] এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়