শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলা বিএমএ’র সভাপতির মৃত্যু

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] জানা গেছে, রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ১ নং সড়কের নিজ বাড়ীতে হোম আইসোলেশনে থানা অবস্থায় শনিবার বিকালে তিনি অসুস্থ হয়ে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন।

[৩] হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজী বিভাগের ডা.শামীম আহসান প্রথমে তাকে চিকিৎসা দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর তাকে হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গোয়ালন্দ মোড় এলাকায় তিনি মারা যান।

[৪] রোববার দুপুরে নিজ বাড়ীর পার্শ্ববর্তী নবারুন সংঘ ক্লাবের মাঠে গার্ড অব অনার ও জানাযার নামাজ শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

[৫] উল্লেখ্য, ডা. মো.গোলাম মোস্তফা জেলা বিএমএ’র সভাপতি ছাড়াও জেলা স্বাচিপ ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়