শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজবাড়ীর কালুখালীতে প্রাতঃভ্রমণের সময় ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] রোববার ভোর ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন গান্ধিমারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত রাহেলা বেগম কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের আজিজ মোল্লার স্ত্রী।

[৪] স্থানীয়রা জানায়, ভোরে মহাসড়কের পাশ দিয়ে প্রাতঃভ্রমণ করার সময় রাজবাড়ী থেকে পাংশাগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

[৫] পাংশা (গান্ধিমারা) হাইওয়ে থানার এসআই গোলাম মোস্তফা জানান, চালক চোখে ঘুম নিয়ে ট্রাকটি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি ও এর চালক রাকিব (২৩)কে আটক করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়