শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি জুবায়েরের জামিন বাতিল

নূর মোহাম্মদ: [২] শর্ত ভঙ্গের কারণে সুনামগঞ্জের শাল্লা থানার দৌলতপুরের জুবায়ের মনিরের জামিন বাতিল করেছেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

[৩] প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, শর্ত ভঙ্গ করায় আমরা জামিন বাতিল চেয়ে আবেদন করেছিলাম। আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

[৪] চলতি বছরের ৯ ফেব্রুয়ারি অসুস্থতার কারণে কয়েকটি শর্তে জুবায়ের মনিরকে জামিন দেন ট্রাইব্যুনাল। কিন্তু শর্ত ভঙ্গ করে ঈদের সময় ঢাকার বাইরে সুনামগঞ্জের হাওরে নৌকায় ভ্রমণ করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

[৫] এদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অপর এক মামলায় গ্রেফতার হবিগঞ্জের মধু মিয়া তালুকদার জামিন চেয়ে আবেদন করেছেন। রোববার তার আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান আবেদনের বিষয়টি জানান। তিনি বলেন, মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়