শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে কোভিড রোগীর সংখ্যা কমে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আনিস তপন: [২] বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

[৩] তিনি বলেন, হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও নমুনা পরীক্ষার তথ্যের উপর ভিত্তি করে এটা বলা যায়। কারণ প্রতিদিন রোগীর সংখ্যা কমে যাচ্ছে।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে এখন ৮০টি ল্যাবের কোথাও কিটের কোনো সংকট নেই। সরকার সব সময় টেস্ট করার উপর জোড় দিচ্ছে। তারপরও টেস্টের সংখ্যা কমেছে, এটা সত্যি। সেটা বন্যার কারণে হতে পারে আবার কিছু মানুষের অনীহার কারনেও হতে পারে। অথবা ভাবছে এমনি ভালো হয়ে যাচ্ছি। এটাও একটা কারণ হতে পারে। তারপরও বলছি টেস্ট করান। কারণ টেস্টের ল্যাবেরও কোনো আভাব নেই, কিটেরও কোনো অভাব নেই।

[৫] স্বাস্থ্যমন্ত্রীর দাবি করে বলেন, মানুষের ভিতরে এখন একটা কনফিডেন্স ডেভেলপ করেছে। মৃত্যুর হারটা আস্তে আস্তে কমে এসেছে। মানুষ সেবা পাচ্ছে হাসপাতালে এবং টেলিমেডিসিনের মাধ্যমে। ৪/৫ হাজার ডাক্তার টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিচ্ছেন। রোগীর ৯০ শতাংশ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজনে ওষুধ পর্যন্ত বাসায় পৌঁছে দেওয়ার সেবা দেওয়া হচ্ছে। যখন ক্রিটিক্যাল হয় তখন তারা হাসপাতালে যায়। হাসপাতালে আসার সংখ্যা কমে গেছে। হাসপাতালেও প্রায় ৬০ শতাংশ সিট খালি। রোগীর সংখ্যাও অনেক কমে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়