শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাজেশ গৌড়, দুর্গাপুর প্রতিনিধি : [২] নেত্রকোনার দুর্গাপুরে টিডব্লিউএ, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন, কারিতাস, এসিডিএফ/ প্রদীপ এমজেএফ, বাগাছাস, বাহাছাস, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, ওয়াইডব্লিউসিএ, ওয়াইএমসিএ, ও সারা এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

[৩] উক্ত দিবস উপলক্ষে সকল সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনে স্বাস্থ্যবিধি মেনে নৃ-তাত্বিক অডিটরিয়াম মিলনায়তনে “কোভিড-১৯ মহামারিতে আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম” মুলসুরে টিডব্লিউএ‘র ভাইস চেয়ারম্যান মিঃ গিলবার্ট চিচাম এর সভাপতিত্বে ওয়াইডব্লিউসিএর কর্মকর্তা মৌরসি ঘাগ্রা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক পল্টন হাজং , সহসভাপতি হরিদাস হাজং,ওয়াইডব্লিউসি এর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, কারিতাসের মাঠ সমন্বকারী ছবি স্রং, সারা প্রতিনিধি ফেরদৌসি বেগম প্রমুখ।

[৪] বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল হতে নানা জাতি, কৃষ্টি-সংস্কৃতির লোক বসবাস করে আসছে। যার জন্য আমাদের ইতিহাস এতো সমৃদ্ধ। তাই আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে, ভাষা, সংস্কৃতি ও ভূমি রক্ষা করে তাদের জীবনমান নিশ্চিত করতে হবে। তাদের সামনের দিকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সকল প্রতিষ্ঠানকে যত্নবান হতে হবে। আলোচনা শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন অধিকার সম্বলিত এগার দফার দাবীতে মাননীয় প্রধাণ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়