শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদীর ইলিশ চেনার উপায়

ডেস্ক রিপোর্ট : ইলিশ মাছের নাম শুনতেই জিভে জল চলে আসে। আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ। অন্য মাছের তুলনায় ইলিশ খেতেও দারুণ সুস্বাদু। তাইতো এর কদরও অনেক বেশি। ইলিশ সারা বছর সাগরে থাকে। শুধু ডিম ছাড়ার জন্য নদীতে আসে। বিশেষজ্ঞরা বলেছেন, নদীর ইলিশের স্বাদ বেশি।

তবে নদীর ইলিশ সম্পর্কে না জানা থাকার কারণে ক্রেতারা আসল ইলিশটি চিনতে ব্যর্থ হন। তাই জেনে নিন কী উপায়ে আপনি নদীর ইলিশ খুব সহজেই চিনতে পারবেন। আর সঙ্গে এটিও জেনে নিন কোন ধরনের ইলিশের স্বাদ বেশি।

নদীর ইলিশ কীভাবে চিনবেন?

> নদীর ইলিশ একটু বেঁটে-খাটো, সাগরের ইলিশ সরু ও লম্বা।

> নদীর ইলিশ চকচকে বেশি, রং হবে রুপালি। সাগরের ইলিশ তারচেয়ে কম উজ্জ্বল।

> নদীর ইলিশের আকার পটলের মতো। মাথা আর লেজ সরু, পেট হবে মোটা।

> নদীর ইলিশের লেজের একটু উপর থেকেই মাছটা গোল হতে শুরু করে।

কোন ধরনের ইলিশের স্বাদ বেশি?

> ইলিশ আকারে যত বড় হবে, স্বাদ তত বেশি হবে।

> বর্ষাকালে পাওয়া ইলিশের স্বাদ বেশি হয়।

> লোনা ও মিঠা পানির কারণে ইলিশের স্বাদে কিছুটা পার্থক্য হয়।

> ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে।

> ডিমওয়ালা ইলিশের চর্বি কমে যায়, যে কারণে স্বাদ কমে যায়।

> ইলিশের মধ্যে পদ্মার ইলিশের খ্যাতি বেশি।

> ডিমওয়ালা ইলিশ পেটমোটা এবং চ্যাপ্টা হয়ে থাকে।

> সঠিক স্বাদ পেতে চাইলে ছোট ইলিশ বা জাটকা কখনোই কিনবেন না।

> ইলিশ দীর্ঘদিন কোল্ড স্টোরেজে থাকলে স্বাদ কমে যায়।

> একটু নরম দেখলে বুঝবেন সেটি বাসি মাছ।

সূত্র : ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়