শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবাসন ব্যবসায়ী আবুল খায়ের হত্যায় বোন জামাই গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] রাজধানীর বসুন্ধরায় আবাসন ব্যবসায়ী আবুল খায়ের খুনের ঘটনায় খায়েরের বোন জামাই মো মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয।

[৩] গত শুক্রবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে হাত পা বাধাঁ অবস্থায় ব্যবসায়ী আবুল খায়ের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বসুন্ধরা আবসিক এলাকার এফ ব্লকে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরননি।

[৪] ব্যবসায়ী আবুল খায়েরের স্ত্রী রুপালী আক্তার জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তার স্বামী বাসা থেকে বের হন। সাধারণত অন্য সময়ে তিনি রাত ৮টার মধ্যেই বাসায় ফেরেন। তবে বৃহস্পতিবার রাতে বাসায় না ফেরায় রাত ৮টার পর থেকে আবুল খায়েরের মোবাইল নম্বরে ফোন দিয়েও তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

[৫] এরপর রাতভর তিনি পরিচিত জায়গাগুলোতে খোঁজ নেন। কিন্তু কোথাও স্বামীর খোঁজ পাচ্ছিলেন না। রাতে ভাটারা থানাকেও বিষয়টি অবহিত করা হয়। ভোরে অন্য স্বজনরাসহ আবাসিক এলাকার বিভিন্ন জায়গা খুঁজতে গিয়ে তাদের নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়