শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে মৌমাছির কামড়ে নিহত-১ ও আহত এক শিশুর হাসপাতালে ভর্তি

রিয়াজ ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি : [২] ঈশ্বরদীতে মৌমাছির কামড়ে ওমর আলী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে কামড়ে অসুস্থ হয়ে পড়া শিশু সিয়ামকে (৯) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] শনিবার (৮ এপ্রিল) উপজেলার সাঁড়া ইউনিয়নের চাঁনমারী শিমুলতলা গ্রামের এ ঘটনা ঘটে।

[৪] এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ওই এলাকার নয়ন আলীর শিশু ছেলে ওমর আলী এবং জাহাঙ্গীর আলমের ছেলে সিয়াম বাড়ির পাশে খেলছিলো। এ সময় একটি আম গাছে থাকা মৌমাছির চাকে একটি পাখির ডানার ঝাঁপটা লাগে। এতে মৌমাছির দল ছুটে এসে তাঁদের আক্রমণ করে। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাঁদের প্রথম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেন। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজে পাঠানো হয়।হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন। অপর শিশু সিয়ামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আএমও) শফিকুল ইসলাম শামীম জানান, দুপুরের দিকে মৌমাছি কামড়ানো দুইজন রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। কিন্তু তাদের একজনের অবস্থা বেশ খারাপ ছিলো। তাই তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে একজন শিশু মারা গেছেও অপর একজন চিকিৎসাধীন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়