শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও নতুন দল গঠনের ঘোষণা দিলেন মাহাথির মোহাম্মদ

জেরিন আহমেদ : [২] নানা উত্থান-পতন ও আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আবারও নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন মালয়েশিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনও দলটির নাম প্রকাশ না করলেও দলটি মালয়ভিত্তিক হবে বলে জানান তিনি। বর্তমানে দলটির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন তারই ছেলে দাতুক সেরি মুখরিজ বিন মাহাথির।

[৩] এর আগে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে থাকলেও ২০১৮ সালে নতুন দল গঠনের মাধ্যমে ক্ষমতায় আসা মাহাথির মোহাম্মদ রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চমক দেখান। এরপর রাজনৈতিক ধরাশায়ী হয়ে তার দলের মন্ত্রী মহিউদ্দীন ইয়াসিন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

[৪] প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগে তার গঠন করা রাজনৈতিক দল বেরসাতু থেকে পদত্যাগ করেন তিনি। পদত্যাগপত্র চ্যালেঞ্জ করলেও আর ফিরে যেতে পারেননি দলের চেয়ারম্যানের পদে। শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ৯৬ বছর বয়সী এ রাজনীতিবিদ। তাকে মালয়েশিয়ার রাজনীতির গুরু বলে স্বীকার করেন সেদেশের রাজনৈতিক নেতারা।

[৫] এদিকে, মালয়েশিয়ার রাজনৈতিক টানাপোড়েনে বর্তমান সরকার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে নির্বাচন দিতে পারে বলে আলোচনা চলছে দেশটিতে। মাহাথির মোহাম্মদের নতুন দল আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারে কি না, তা নিয়ে দেশটিতে চুলচেরা বিশ্লেষণ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়