শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেপ্তার-১

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে শাহীন মিয়া- (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে শাহীনকে আদালতে সোপর্দ করা হয়েছে ও শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মনোহরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন মিয়া মনোহরপুর গ্রামের জহর ইসলামের ছেলে। এ ঘটনায় শিশুর পিতা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহীন ও ভিকটিম প্রতিবেশী। বৃহস্পতিবার সকালে শিশুটি পাশের বাড়ির উঠানে খেলা করার সময় শাহীন শিশুটিকে প্রতিবেশী হারুন মিয়ার ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।

[৪] এ সময় শিশুটির চিৎকারে তার মা ঘরে ঢুকলে শাহীন পালিয়ে যায়। এ ব্যাপারে নাসিরনগর থানায় পরিদর্শক (তদন্ত) মো.কবির হোসেন বলেন, এ ঘটনায় শিশুর পিতা বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। আমরা রাতেই অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদে শাহীন ধর্ষন চেষ্টার কথা স্বীকার করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ