শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড্ডায় বালু নদীতে ডুবে প্রকৌশলীর মৃত্যু

সুজন কৈরী : [২] রাজধানীর বাড্ডার বেরাইদ বালু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইউসুফ জামিল তারিকুল (২৪) নামের একজন প্রকৌশলী মারা গেছেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১- এর আইটি বিভাগে কর্মরত ছিলেন।

[৩] বৃহস্পতিবার তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। শুক্রবার সকালে তার মৃতদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

[৪] জানা গেছে, পরিবারের সঙ্গে বড় বেরাইদ ভূঁইয়া পাড়া এলাকায় থাকতেন তারিকুল। তার বাবার নাম আব্দুস সালাম।

[৫] বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, গোসল করতে নামার পর তারা সাঁতরিয়ে একপার থেকে অপরপারে যাচ্ছিলেন। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে তারিকুল পানিতে ডুবে গেলেও দুই বন্ধুর সাঁতারে তীরে উঠেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারিকুলের সন্ধান করলেও পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়