শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী আটক

শাহজালাল ভূঞা, ফেনী প্রতিনিধি [২] ফেনীর মহিপালে অভিযান চালিয়ে ৬ আগষ্ট বৃহস্পতিবার রাতে ৪৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮’শ ৪০ পিছ ইয়াবাসব মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত শ্যামলী পরিবহনের ১টি এসি বাস জব্দ করা হয়।

[৩] ফেনীস্থ র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী বাসযোগে মাদকদ্রব্য বহন করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। র‌্যাব ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়কের নেতৃত্বে একটি দল মহিপালস্থ ফ্লাইওভারের আগে একটি চেকপোষ্ট পরিচালনা করে। এ সময় সন্দেহজনক শ্যামলী পরিবহনের বাসকে থামানোর সংকেত দিলে বাসটি না থামালে ফ্লাইওভারের নীচ দিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় বাসটি ধাওয়া করে মহিপালস্থ ফ্লাইওভারের নীচে ওরিন জেনারেল ষ্টোরের সামনে আটক করা হয়। বাস চালক মো. জহুরুল হক (৫০), পিতা মৃত ওহেদ আলী, সাং জাফর নগর, থানা ঝিকরগাছা, জেলা যশোর’কে আটক করে।

[৪] আটককৃতকে ব্যাপক জিজ্ঞাসাবাদ তার দেখানো, শনাক্তমতে শ্যামলী আরএম-২ পরিবহনের এসি বাসের স্টীয়ারিং এর নীচে লুকানো একটি সাদা পলিথিনের ভিতর ৯ হাজার ৮’শ ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ লাখ ২০ হাজার ও জব্দকৃত বাসটির আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

[৫] আটককৃত আসামি, উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। সম্পাদদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়