শিরোনাম
◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে নতুন করে আরো ৭৭ জনের কোভিড শনাক্ত

যশোর প্রতিনিধি: [২] বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোর জেলার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭টি নমুনা পজেটিভ শনাক্ত। যশোরসহ তিন জেলায় ২৫৩টি নমুনা পরীক্ষা করে আরো ১২৫টি নমুনা করোনা পজেটিভ হয়েছে। বৃহস্পতিবার যশোরসহ তিন জেলার ২৫৩টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়।

[৩] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন যশোর জেলার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭টি নমুনা পজেটিভ ফল দেয়।

[৪] এছাড়া মাগুরা জেলার ৪৮টি নমুনা পরীক্ষা করে ২২টির এবং নড়াইলের ৩৭টি নমুনা পরীক্ষা করে ২৬টির পজেটিভ ফল পাওয়া যায়।

[৫] এদিকে, স্বাস্থ্য বিভাগ জানায়, যশোরে এনিয়ে মোট দুই হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ১৯৫ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়