শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ! তিন গ্রাম্য মাতবর আটক

আবু জাহের, শেরপুর : [২] বগুড়ার শেরপুর উপজেলার খানপুরে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাটি গ্রাম্য বিচারের মিমাংসা করে দেয়ার অভিযোগে তিন মাতব্বরকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।

[৩] বৃহস্পতিবার (৬ আগষ্ট ) রাত ১০টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর দহপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

[৪] জানা যায়, গত বুধবার বিকালে ওই গ্রামের প্রতিবন্ধী এক শিশুকে (১৪) নানা প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সোলাইমান আলীর ছেলে ঈমান আলী (৪০)। ঘটনাটি জানাজানি হলে ওই মেয়ের বাবার বাড়িতে সমঝোতা বৈঠকের আয়োজন করে এলাকার কয়েকজন মাতব্বর। বৈঠকে ১০ কাঠা জমি লিখে দেবার শর্তে ধর্ষণের ঘটনা আপোষ মীমাংসা করা হয়। পরে বিষয়টি শেরপুর থানা অফিসার ইচার্জ মিজানুর রহমান জানতে পেরে দ্রুত সেখানে পুলিশ প্রেরণ করেন । এরপর বৃহষ্পতিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মীমাংসা বৈঠকে থাকা তিন মাতব্বর লোকমান হোসেন (৫০), আব্দুল লতিফ (৪৫) ও প্লাবনকে (৩৫) আটক করে থানায় নিয়ে আসে।

[৫] এসআই আলহাজ্ব উদ্দিন জানান, এ ঘটনায় শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) ও ৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৬] শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, অভিযুক্ত মূল আসামীসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়