শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন করে আরো ১২৮ জন করোনায় আক্রান্ত

জুয়েল বড়ুয়: [২] এর মধ্যে নগরীতে ১০৩ জন ও ২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৮৭৪ জনে।

[৩] শুক্রবার (৭ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু হয়েছ। এদিন সুস্থ হয়েছেন ১১৮ জন।

[৪] সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ০৪ জন, সিভাসুতে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১ জন, শেভরণ ল্যাবে ৩৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ জনের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

[৫] ডা. সেখ ফজলে রাব্বি আরও বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮৯২টি। এর মধ্যে ১৭৮ টি বিআইটিআইডিতে, ৮৭ টি সিভাসুতে, ১৬৭ টি চমেকে, ১১০ টি চবিতে, ৯৪ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ১৬৪ টি শেভরণ ল্যাবে এবং ১২ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

[৬] উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৫ জনের মধ্যে লোহাগাড়ায় ১, সাতকানিয়ায় ২, পটিয়ায় ১, বোয়ালখালীতে ১, রাঙ্গুনিয়ার ১, রাউজানে ১, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৪, সীতাকুণ্ডে ৬, সন্দ্বীপে ২ ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ২৪০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ৯৬৫ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়