শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে করোনা আক্রান্ত ২০ লাখ ছাড়াল

ডেস্ক রিপোর্ট : বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪১ হাজার।

এনডিটিভি জানায়, হালনাগাদ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যায়।

দ্য হিন্দুর শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৫ হাজার ২৯০ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৪১ হাজার ৬৪৯ জন।

আক্রান্তের হিসাবে তৃতীয় স্থানে থাকা ভারতের সামনে রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখের বেশি। তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

গত ২৮ জুলাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫ লাখ। এরপর নয় দিনে দেশটিতে শনাক্ত হয়েছে আরও ৫ লাখ। গত ৮ আট দিন ভারতে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি।

ভারেতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্যগুলোর তালিকায় রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬ হাজারের বেশি।

রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার। এখন পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৫৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়