শিরোনাম
◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন?

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যাঙগন লেক থেকে আর কোনও সেনা সরানো হবে না, চীনকে জানিয়ে দিলো ভারত

আসিফুজ্জামান পৃথিল : [২] দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে চলমান ৫ম দফার বৈটকে চীনের দেয়া একটি গুরুত্বপূর্ন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের সরাসরি প্রত্যাখান করেছে ভারত। তারা জানিয়েছে প্যাঙগন লেক এলাকার কোনও ঘাঁটি থেকেই আর সেনা প্রত্যাহারে রাজি নয় তারা। এনডিটিভি

[৩] ফিঙ্গার ৩ এ অবস্থিত সেনা চৌকি ধান সিং থাপা থেকে সেনা প্রত্যাহারে ভারতকে অনুরোধ করেছিলো চীন। এই চৌকির উদ্দেশ্য চীনকে ফিঙ্গার ৮ এর দিকে যেতে বাঁধা দেয়া। এই এলাকাকেই লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বলে বিশ্বাস করে ভারত।

[৪] চীন অবশ্য বলছে ফিঙ্গার ৮ তাদের এলাকা। তাই সেখানে টহল দেবার অধিকার আছে তাদের। এ কারণে ভারতকে সেনা সরাতে হবে।

[৫] লাদাখ সীমান্তে উত্তেজনা কমানোর লক্ষ্যে দুই দেশের তরফ থেকেই একমত হয়ে বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, লাদাে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পুরোপুরি সেনা সরায়নি চীন ।

[৬] অবশ্য বুধবার, চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দুই দেশের তরফ থেকেই নিজেদের সেনাবাহিনীকে গালওয়ান উপত্যকা, হট স্প্রিংস এবং কনকা পাস ও প্যাঙগন হ্রদ এই তিনটি জায়গা থেকে পুরোপুরি সরিয়ে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়