শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবরি মসজিদকে বিশ্বমুসলিম পুনরুদ্ধার করবে : হেফাজত

বাশার নূরু: [২] ভারতে বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণকাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

[৩] বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত নেতাদ্বয় বলেন, তুরস্কের আয়া সোফিয়া গ্রান্ড মসজিদের মতো যে কোনো সময় মুসলিমবিশ্বের পাঁচশ বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে পুনরায় মসজিদে রূপান্তর করা হবে।

[৪] আল্লামা শফী ও আল্লামা বাবুনগরী বলেন, ভারতে মুসলমানদের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে। কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকার এবার পবিত্র বাবরি মসজিদকে ভেঙে রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ভারত সরকারের এমন সিদ্ধান্তে মুসলিমবিশ্বের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মসজিদের জায়গায় মন্দির নির্মাণ মুসলমানরা কখনো মেনে নেবে না। আজ নয় কাল, বিশ্বমুসলিম বাবরি মসজিদকে পুনরুদ্ধার করবে।

[৫] স্বাধীন ধর্মচর্চার কথা ভারতীয় সংবিধানে উল্লেখ থাকলেও উগ্রবাদী মোদি সরকার তা মানেনি দাবি করে হেফাজত নেতাদ্বয় বলেন, বাবরি মসজিদের স্থানে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুসলমানদের প্রতি অবিচার এবং অনধিকার চর্চা করেছে মোদি সরকার। এক্ষেত্রে মোদি স্বয়ং ভারতীয় সংবিধানের বিরোধিতা করেছেন।

[৬] উগ্রবাদী মোদি সরকারকে এ ঘটনার চরম জবাবদিহি করতে হবে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে মসজিদ প্রতিষ্ঠিত হোক না কেন তা বিশ্বের সব মুসলমানের। বাবরি মসজিদ ইস্যু স্রেফ ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর সাথে বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতির সম্পৃক্ততা বিদ্যমান। ঐতিহাসিক বাবরি মসজিদকে পুনরুদ্ধারে ওআইসি, আরব লিগসহ বিশ্ব মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অপরিহার্য দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়