শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন কেজির জায়গায় এক কেজি গাঁজা দেয়ায় ৯৯৯ ফোন, অভিযোগকারী নারী গ্রেপ্তার

বিপ্লব বিশ্বাস : [২] তিন কেজি গাঁজার টাকা নিয়ে এক কেজি দেয়ায় ৯৯৯ নম্বরে ফোন করলেন কুমিল্লার এক নারী। অতঃপর অভিযোগ দিয়ে নিজেই ধরা পড়লেন পুলিশের হাতে।

[৩] জানা যায়, গাঁজা ব্যবসায়ী সালমা বেগম থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ী আবদুর রহিমের কাছ থেকে গাঁজা কেনে বিক্রি করেন তিনি।

[৪] সোমবার সকালে তিন কেজি গাঁজার জন্য রহিমকে টাকা দেন সালমা। রহিম তিন কেজির টাকা নিয়ে গাঁজা দেন এক কেজি। এতে ক্ষিপ্ত হয়ে রহিমের সঙ্গে সালমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জানান সালমা। তাৎক্ষণিক ৯৯৯ থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৌশলে সটকে পড়েন পাইকারি ব্যবসায়ী রহিম। এ সময় এক কেজি গাঁজাসহ সালমাকে গ্রেপ্তার করে পুলিশ।

[৫] বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই মো. জাকির হোসেন বলেন, বিষয়টি এমন হবে বুঝতে পারিনি। ঘটনাস্থলে গিয়ে আমি অবাক হলাম। আবদুর রহিমকে পাওয়া না গেলেও সালমাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালমা ও পলাতক মাদক কারবারি আবদুর রহিমকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রহিমকে ধরতে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়