শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীর ২ ঘণ্টা শ্বাসরুদ্ধ অভিযান: চৌহাট্টায় কোনো বিস্ফোরক বা বোমা ছিলো না

আহমেদ শামীম, সিলেট: [২] বৃহস্পতিবার বেলা সোয়া ৪টায় গণমাধ্যমে এ তথ্য জানান বোমা ও বিস্ফোরক বিশেষজ্ঞ লে. কর্ণেল রাহাত ও লে. কর্ণেল খালেদ।

[৩] তিনি জানান, এটা একটি গাইন্ডিং মেশিন। হয়তো ভুলবশত, নয়তো যেহেতু এটা পুলিশ সদস্যের গাড়ি তাই আতঙ্ক ছড়াতেই বোমা সদৃশ্য বস্তু রেখে দিয়েছে। তবে এটাতে কোন ধরণের বিষ্ফোরক দ্রব্য ছিল না।

[৪] এর আগে বেলা ২টায় ঘটনাস্থলে এসে পৌছে সিলেট ক্যান্টনম্যান্টের ১৭ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়করণের স্পেশাল টিম। সেনাবাহিনীর ওই টিম এসে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারে কাজ শুরু করেন।

উল্লেখ্য,গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাফিক সার্জন চয়ন নাইডুর মোটরসাইকেলে দৃর্বুত্তরা বোমা সদৃশ্য বস্তু রেখে দেয়। এর পরপরই চৌহাট্টা পয়েন্টসহ আশপাশ এলাকা পুলিশ ঘিরে রাখে। খবর দেওয়া হয় পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে। রাত ৯টায় র‌্যাব ও সিআরটির টিম ঘটনাস্থলে যান। পরে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়