শিরোনাম
◈ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত ◈ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২, আহত অন্তত ৫ ◈ আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ ◈ আগামী আইপিএলে শাহরুখ খা‌নের দল নাইটরাইডা‌র্সে খেলবেন পাকিস্তা‌নের উসমান তা‌রিক ◈ নিট প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারে ভারতের সরকার, গঠিত বিশেষজ্ঞ প্যানেল মহাকাশ বিজ্ঞানীও নেওয়া হয়েছে ◈ জিম্বাবু‌য়ে‌কে হোয়াইটওয়াশ কর‌লো ভারত ◈ আন্দোলনের সময় মোদিকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট, ব্যবস্থা নিতে মাঠে দিল্লি পুলিশের ◈ আমার চুল টেনে ধরে শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন, হাত-পা বেঁধে গলা চেপে ধরা হয়েছিল: ঘটনার বর্ণনায় কাঁদলেন অভিনেত্রী স্নিগ্ধা ◈ বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়! শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন একা‌ধিক ক্রিকেটার ◈ মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়?

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কুড়িগ্রামে ট্রাক চাপায় শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: [২] কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শাহজাহান (৩২) ও তার শ্যালিকা নাজমা বেগমের (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় বাজারের কাছে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের আয়নালের চাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।

[৩] নিহত শাহজাহানের বাড়ি নাগেশ^রী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর দামাল গ্রামে। সে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। আর নাজমা বেগম শাহজাহানের শ্যালিকা একই উপজেলার পৌর এলাকার বলদিটারী গ্রামের নূর ইসলাম মিস্ত্রির মেয়ে বলে জানা গেছে।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শাহজাহান তার শ্যালিকা নাজমাকে নিয়ে মোটরসাইকেল যোগে নাগেশ^রীর রায়গঞ্জ থেকে ভূরুঙ্গামারী উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় তারা আন্ধারীঝাড় বাজারের কাছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের আয়নালের চাতালের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।

[৫] এতে ঘটনাস্থলেই শ্যালিকা-দুলাইভাই প্রাণ হারান। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৬] ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতা ট্রাকটি উপজেলার জয়মনিরহাট এলাকায় আটকালেও চালক পালিয়ে যায়। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়