শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট সিক্সার্সকে বিসিবির আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল সিলেট সিক্সার্সকে আইনী নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের ষষ্ঠ আসরে কয়েকজন খেলোয়াড়-কোচের পারিশ্রমিক পরিশোধ না করায় তাদের এই আইনি নোটিশ দিয়েছে বিসিবি।

[৩] সম্প্রতি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) এক প্রতিবেদনে উঠে আসে, বিপিএলসহ কয়েকটি লিগের খেলোয়াড়রা সা¤প্রতিক সময়ে পারিশ্রমিক পেতে ভোগান্তিতে পড়েছেন।

[৪] পরবর্তীতে জানা যায়, ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্স ৩ জন ক্রিকেটার ও ১ জন কোচের বকেয়া পারিশ্রমিক এখনো পরিশোধ করেনি।

[৫] বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সিলেট সিক্সার্সকে আইনী নোটিশ দেওয়ার কথা জানিয়ে বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং বিসিবি বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে।

[৬] আমরা ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে আইনী নোটিশ পাঠিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব বকেয়া পরিশোধ করে দেওয়া উচিত। এই খেলোয়াড়রা ড্রাফটের বাইরে থেকে চুক্তি করেছিল তাই আমাদের এখানে খুব সামান্যই করার আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়