শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজমানে আগুনে পুড়ে যাওয়া ৮০ ভাগ দোকানের মালিক বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের নতুন সানাইয়া সবজি মার্কেটের পাশে পাবলিক মার্কেট বা ইরানি মার্কেটে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় ১০০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসব দোকানের মধ্যে ৮০ ভাগ দোকানের মালিকই বাংলাদেশি বলে জানা গেছে। আরটিভি অনলাইন

মার্কেটে কার্পেট, কম্বল, বোরকা, কেন্দুরা, কোকারিজ, জুতা, জুয়েলারিসহ বিভিন্ন রকমের পণ্যের দোকান ছিল। এক একটি দোকানের পজিশন ব্যয় ছিল ৩-৪ লাখ দিরহাম করে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে মার্কেট বন্ধ থাকার কারণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আজমান সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ড পুরোপুরি নেভাতে এখনও চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে দুবাই, শারজাহ এবং উম্মে আল কোয়াইন সিভিল ডিফেন্স স্টেশনগুলো আগুন নেভানো কাজে আজমান বাহিনীকে সাহায্য করে। আগুন নেভাতে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়।

অন্যদিকে ওই রাস্তা দিয়ে চলাচলকারী গাড়িগুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করার আহ্বান জানায় আজমান সিভিল ডিফেন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়