শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়হান কবিরকে ৩১ আগস্ট দেশে পাঠাবে মালয়েশিয়া

মিনহাজুল আবেদীন, ইয়াসিন আরাফাত : [২] বুধবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দেজাইমি দাউদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। জাগোনিউজ

[৩] জানা গেছে, তাকে মালয়েশিয়া থেকে বাংলাদেশের পরবর্তী ফ্লাইট যাবে ৩১ আগস্ট। সেই ফ্লাইটে তাকে পাঠানো হতে পারে। দ্য স্টার

[৪] সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা রায়হান কবিরকে কবে নাগাদ দেশে পাঠানো হবে এই বিষয়ে প্রশ্ন করলে ইমিগ্রেশনের মহাপরিচালক নির্দিষ্ট কোনো তারিখ জানান নি। তবে, তিনি জানিয়েছেন ৩১ আগষ্টের পর কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট পরিচালনা করা হতে পারে। তখন এই বিষয়ে নির্দিষ্টভাবে বলা যাবে।

[৫] উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ সংবাদমাধ্যমটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনে করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেন রায়হান কবির। মালয়েশিয়া সরকার ওই প্রতিবেদনের অভিযোগগুলো অস্বীকার করে এবং রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করে। পরে ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় তাকে কুয়ালালামপুরের জালান পাহাং স্তাপার একটি কন্ডোমিনিয়াম থেকে গ্রেফতার করে ১৪ দিনের জন্য জিজ্ঞাসাবাদে নেয় দেশটির পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়