শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪০ কিলোমিটার দূর সাইপ্রাস থেকেও পাওয়া গেছে লেবাননের ভয়াবহ বিস্ফোরণের ভূকম্পন (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ৫০ বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো । এছাড়া অন্তত ৩ হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে বিস্ফোরণের ভয়াবহতায় এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। দুর্ঘটনাকবলিত এলাকায় উচ্চমাত্রার বিস্ফোরক দ্রব্যের গুদাম রয়েছে বলে জানা গেছে।

 

 

এদিকে বিবিসি জানায়, লেবাননের রাজধানী বৈরুত থেকে ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস থেকেও ভয়াবহ বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে। সাইপ্রাসের রাজধানীর এক বাসিন্দা নিকোসিয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাদের বাড়ি কেঁপে উঠেছিল। সাংবাদিক এমিলিয়া পাপাদোপলাস জানিয়েছেন, লিমাসল থেকে তিনি বিস্ফোরণের কম্পন অনুভব করেছেন। তিনি ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়