শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে প্রাইভেটকারে মিললো ৯৩২ বোতল ফেনসিডিল , আটক ৩

গোলাম সারোয়ার: [২] মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের আলমনগর এলাকা থেকে এসব আটক করা হয়। আটককৃতরা হলেন, সিলেট জেলার জকিগঞ্জ থানার জালালপুর গ্রামের শফিক আলীর ছেলে খসরুল ইসলাম (৩৫), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পাতরাইল গ্রামের টোকান ফকিরের ছেলে মো. শহিদুল ইসলাম (৪০) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাহেবনগর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. শাহিন মিয়া (২৪)।

[৩] মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

[৪] অভিযানে আশুগঞ্জের আলমনগর থেকে ঢাকা সিলভার রংয়ের প্রাইভেটকার তল্লাশি করে ৯৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২৫,৯১,৫০০/- টাকা। এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়